1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় একটি গার্মেন্ট-এর ঝুঁট সেক্টর দখলকে কেন্দ্র করে যুবদলের দুই-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবদলের নেতৃবৃন্দ একাধিক আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে ব্যবহার করেন এবং প্রতিপক্ষকে ঘায়েলে চালানো হয় গুলি ও বোমার বিষ্ফলরন। আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রতিপক্ষের লোকজনের কিছু না হলেও একটি গুলি গিয়ে বিদ্ধ হয় ইমরান নামের এক শিশির শরীরে এবং আরেকটি গুলি গিয়ে বিদ্ধ হয় রাকিব নামের আরেক যুবকের বুকে।

এদিকে, ঘটনার পর থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাড়াশি অভিযান চালাললেও ঘটনার জড়িত কাউকেই গ্রেপ্তার পারেনি এমনকি উদ্ধর হয়নি অবৈধ অস্ত্র।

একটি আবাসিক জনবহুল এলাকায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করতে না পারায় পুলিশের সাড়াশি অভিযান প্রশ্নের মুখে পড়েছে!! চাঁদনী হাউজিং এলাকায় বসবাসরত সাধারন বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, আসলেই কি আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন নাকি সবকিছুই হচ্ছে অভিযানের নামে আইওয়াশ?? অপরদিকে, ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উচিয়ে ত্রাস সৃষ্টি করা সন্ত্রাসীদের এমন কর্মকান্ডে এখনো চাঁদনী হাইজিং এলাকার সাধারন মানুষের মাঝে বিরাজ করছে আতংক। স্থানীয় বাসিন্দারা আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন। সে সাথে ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঝুট দখল নিয়ে গোলাগুলিতে অংশ নেওয়া অবৈধ অস্ত্রাধারী যুবদল নেতাদের খুঁজছে পুলিশ। একাধিক স্থানে তাদের সন্ধানে অভিযানও চালানো হয়েছে। ইউনিফর্ম পোশাকে ও সাদা পোশাকের একাধিক পুলিশ অবৈধ অস্ত্রধারীদের খুঁজে ফতুল্লার মাসদাইর, শাসনগাঁও, কাশিপুর, ধর্মগঞ্জ ও চাঁদনী হাউজিং, প্রেমরোড, ফাঁজিলপুর এলাকায় অভিযান চালিয়েছেন। এছাড়াও, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার দাবিতে শহর ও শহরতলীতে এনসিপিসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রতিবাদ করে আসছে। এরমধ্যে গত শুক্রবার যুবদলের আরেক পক্ষের ওপর হামলাকারী ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে বহিষ্কার আদেশে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তবে আলোচিত এ ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র জানায়, ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ে অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টের ঝুট দখল নিয়ে একই এলাকায় গত এনায়েতনগর ইউনিয়ন যুবদলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমরান নামে এক মাদ্রাসা ছাত্র ও যুবদল নেতা রাকিব গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ রাকিব ও মাদ্রাসাছাত্র ইমরানের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ক্ষমতাসীনদলের লোকজন হওয়ায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার করতে পারছে না এমন অভিযোগের ভিত্তিতে ওসি মাহবুবুর জানান, জড়িতদের গ্রেপ্তারে আমাদের উপর কোন চাপ নেই। পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্থ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট