যুগের নারায়ণগঞ্জ:
প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিজু উৎসব হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ এপ্রিল) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম থেকে আসা চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে সম্মিলিতভাবে বৈসাবি হিসেবে উদযাপন করা হয়।
উৎসব উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁয়ের কাঁচপুরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর নদীতে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষরা বলেন, নারায়ণগঞ্জে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আমরা শুধু পহেলা বৈশাখে একদিন ছুটি পাই। তাই দিবসটি আমাদের পাহাড়ি এলাকায় পালনের সুযোগ থাকে না। এজন্য এ বছর আমরা প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বিজু উৎসব পালন করছি। ছোট পরিসরে হলেও উৎসবটি পালন করতে পেরে আমাদের ভালো লাগছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত