যুগের নারায়ণগঞ্জ:
মেঘ বালক নিশার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কবুতরের বিজ্ঞাপনের মাধ্যমে করা হচ্ছে বিক্রি! এমনটাই জেনে আসছিল ঢাকাসহ নারায়ণগঞ্জের কবুতর প্রেমি গ্রাহকেরা! অথচ, এ কবুতর বিক্রির আড়ালেই গড়ে তুলেছে বিশাল এক মাদক সিন্ডিকেট। তবে, ঢাকা-মিরপুর দেওয়ানপাড়া ভাষানটেক বাংলালিংক টাওয়ারের বাড়ী এলাকায় এই নিশার নাইমের মাদক বিক্রির কৌশল অনেকটাই ভিন্ন। সাধারনত মাদক ব্যবসায়ীরা তাদের নিজ এলাকায় মাদক বিক্রি করে আসলেও এই নিশার নাইম দেশের বিভিন্ন জেলায় মাদক ডিলারদের কাছে মরনঘ্যাতি ইয়াবা নামক মাদক পাইকারী বিক্রি করে আসছে দীর্ঘদীন ধরে। দেশের বিভিন্ন জেলার মাদক ডিলার কবুতর সরবরাহ করার নাম করে এই কৌশলী মাদক ডিলারের কাছে থেকে ইয়াবা সরবরাহ করে ছড়িয়ে দিচ্ছে দেশের প্রত্যন্ত এলাকাতেও। মূলত, এলাকায় মাদক বিক্রি না করায় সর্বদাই গোপন রয়ে যাচ্ছে তার মাদক ব্যবসার প্রকৃত ঘটনা। ঢাকার গোয়েন্দা বিভাগ যদি কথিত কবুতর ব্যবসায়ী মাদকের বরপুত্র এই নিশার নাইমের উপর নাজরধারী বৃদ্ধি করে তাহলেই বেড়িয়ে নিশার নাইমের প্রকৃত ঘটনা।
সূত্রমতে, ঢাকার-মিরপুর ভাষানটেক দেওয়ানপাড়া বাংলালিংক টাওয়ারের মোড় এলাকার নিশার নাইম ফেইসবুকে “ মেঘবালক নিশার” নামে একটি আইডি খোলে কবুতর বিক্রির নামে প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে মরনঘ্যাতি ইয়াবা বিক্রি করে আসছে। আর এই নিশার নামক নব্য মাদক ডিলারের ইয়াবা ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সম্প্রতি এমন তথ্যই উঠে আসে এক কবুতর প্রেমী ব্যাক্তির কাছ থেকে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কবুতর প্রেমী এক ব্যাক্তি জানান, গত ৪-৫ দিন আগে মাদক ডিলার নিশার নাইমের ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের এড দেখে যোগাযোগ করা হলে তার মিরপুরস্থ বাড়ীতে যেতে বলে। আমি নিশারের বাসায় তার সাথে যোগাযোগ করা সে বিভিন্ন ধরনের কবুতর দেখাতে থাকে। কবুতর দেখার এক পর্যায়ে নিশার আমার জেলার মাদকের হালচাল জানতে চান এবং মাদক পাইকারী নেওয়ার জন্য প্রস্তাব করেন। আমি প্রথমে মজার ছলনা মনে করলেও কিছুক্ষন পর কয়েক আইটেমের ইয়াবার প্যাকেট নিয়া আসা হয় এবং আমাকে ইয়াবা বিক্রির প্রস্তাব দেয়া হয়। এ অবস্থায় আমি আতংকগ্রস্থ হয়ে পড়ি এবং বুজতে পারি যে কবুতর বিক্রির আড়ালে এই নিশার নাইম মূলত মাদকের গডফাদার। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিটো টলারেন্সনীতিতে চলছে। তাই সরকারের কাছে দাবি ইয়াবা ডন নিশাত নাইমকে গ্রেপ্তারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত