1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা

চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত চৌধুরীবাড়ি আদর্শ বাজার ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিয়াজ।

শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণে অংশ নেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, রিয়াজ ২৭৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয়ী হন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের পর ব্যবসায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।

বিজয়ী রিয়াজ প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সকল ব্যবসায়ীর প্রতি আমি কৃতজ্ঞ। বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব।”

ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে চৌধুরীবাড়ি আদর্শ বাজারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট