যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ৮০ জন দাবাড়ুর অংশগ্রহণে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে শহরের ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন ভেন্যুতে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাব (এনআরসিসি) আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা, যা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়তা করে। নারায়ণগঞ্জের দাবার মানোন্নয়নে এমন আয়োজন প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় খেলাধুলাকে উৎসাহ দিয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করা হবে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক রেটিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন।
এনআরসিসির সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট এস. এম. গালিব, সাধারণ সম্পাদক, জাসাস, নারায়ণগঞ্জ জেলা; শাহ আলম রূপন, সভাপতি, সোনারগাঁও প্রেসক্লাব; ফরিদুল ইসলাম; মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার ও এপিপিবির সিনিয়র সহ-সভাপতি; মোস্তফা কায়সার, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদকসহ অন্যান্যরা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত