1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়….

ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর করুণ মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। বর্তমানে তারা সোনারগাঁওয়ের রায়েরটেক এলাকার খান বাড়িতে নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

দুই শিশুই স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে পড়ে।

এরপর হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, কিছুক্ষণ পর এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একে একে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোক ও বেদনার ভারী আবহ বিরাজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট