1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকি সব আসামি পলাতক রয়েছে।

মামলার বরাতে জানা যায়, ২০২৩ সালের ১ এপ্রিল অপরাধীরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকা থেকে ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি ও শিশুকে ধর্ষণ করে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, এ ঘটনায় শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারকি কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট