1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান

সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ও পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “চাষাঢ়া বিজয় স্তম্ভ থেকে আমরা একজোট হয়ে একটি কালারফুল বৈশাখ শোভাযাত্রা শুরু করবো। এই পদযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হবে। এবং শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এখানে পহেলা বৈশাখের গানসহ বিভিন্ন বৈশাখী গান পরিবেশন করা হবে।”

বৈশাখী মেলা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “এরপর আমরা মেলায় যাবো। সেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ আয়োজন থাকবে এবং সব শ্রেণির মানুষের অংশগ্রহণও থাকবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি নিজ নিজ উদ্যোগে আয়োজন করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্বভাবে দিবসটি উদযাপন করবে। আমরা ঐতিহ্যবাহী আয়োজনগুলোকে উৎসাহিত করবো “

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “সব কর্মসূচি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব আয়োজন শেষ করতে হবে। এরপর কোনো অনুষ্ঠান রাখা যাবে না।”

রায়হান কবির বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বৈশাখ উদযাপন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ সকলকে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মাহানগর জামায়াতে সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট