1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার রেডিকেল ডিজাইন লিমিটেড কারখানার গার্মেন্টস বিভাগ বন্ধ ঘোষণা নিয়ে শ্রমিকরা বুধবার (৮ এপ্রিল) শহরের চাষাড়া শহীদ মিনার ও বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান। এতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিকরা কারখানা অবিলম্বে চালু করা, বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহাল, সময়মতো বেতন পরিশোধ, শ্রমিকদের সাথে অসদাচরণ বন্ধ, হাজিরা বোনাস বৃদ্ধি এবং শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করার দাবিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

বক্তারা জানান, মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১)-এর অপব্যবহার করে গত ৭ এপ্রিল থেকে কারখানার গার্মেন্টস বিভাগ বেআইনিভাবে বন্ধ ঘোষণা করেছে। এটি শ্রমিকদের জীবিকার ওপর সরাসরি আঘাত এবং আইনবিরোধী। এছাড়া শ্রমিকদের হয়রানি করতে অহেতুক সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে, যা উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট