যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীরা অংশ নেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য দেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি হাসপাতাল, ফিলিং স্টেশন, মাদরাসার শিক্ষার্থীসহ ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত