1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয় শিশু সৈকতকে, গ্রেপ্তার ১ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জমিয়ত নেতাকে শোকজ নারায়ণগঞ্জে তিন থানার ওসি পদায়ন রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ ফতুল্লায় ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয় শিশু সৈকতকে, গ্রেপ্তার ১ ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত

ফতুল্লায় ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয় শিশু সৈকতকে, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় শিশু সৈকত ইসলাম (৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ফতুল্লা থানা পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৫টায় খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উত্তর নরসিংহপুর এলাকার বাসিন্দা মো. রঞ্জুর ছেলে সৈকত ইসলাম (৭)। পরদিন ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর নরসিংহপুরে হাজী হাশেম স্পিনিং মিল সংলগ্ন সুমন মিয়ার পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের মাথায় ইটের আঘাতের চিহ্ন এবং শরীরে নির্যাতনের আলামত দেখতে পেয়ে নিহতের ভাই মো. সজিব মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নরসিংহপুর এলাকা থেকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর মো. জীবন মিয়া (১৫+) কে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানায়। জবানবন্দিতে সে দাবি করে, ঘটনার সময় ভুক্তভোগীকে যৌন নির্যাতনের পর বিষয়টি প্রকাশ করে দেওয়ার আশঙ্কায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়।

ফতুল্লা থানা পুলিশ জানায়, ঘটনাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট