1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেলপাড় বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি মো. তাইজুল ইসলাম, অপর গ্রুপের মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও তাঁতীদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় শামসুদ্দীন শেখের সমর্থকরা তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এ ছাড়া অন্য দুইজন গরম পানি পড়ে আহত হন।
তাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ছোট একটি কারখানার ব্যবসা ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার মাথায় ১৮টি সেলাই পড়েছে এবং হাতও পুড়ে গেছে।

তিনি এ বিষয়ে মামলা করেছেন।
অন্যদিকে শামসুদ্দীন শেখ দাবি করেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই তার পরিচিত এবং তারা আত্মীয়-স্বজন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। একজনের মাথায় আঘাত করা হয়েছে এবং অন্যরা গরম পানিতে আহত হয়েছেন।

অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট