1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা চালু এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দল। এসময় এক সপ্তাহের মধ্যে আইসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা সমন্বয়কারী তারিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।

সাক্ষাতে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট চালু, প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের দুটি প্রধান সরকারি হাসপাতালের নানা ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র স্বাস্থ্যমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন। একই সঙ্গে ২০২২ সালের ৪ জানুয়ারি জারি হওয়া নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়েও তিনি সংশ্লিষ্ট দপ্তর ও মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী এক সপ্তাহের মধ্যে খানপুর হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দ্রুত জনবল নিয়োগ এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও সেবাবান্ধব করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট