1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ৭–৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর একজন কর্মচারী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদলটি বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। একপর্যায়ে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয় তারা।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “তেল চোরের বাড়িতে ডাকাতি” বলে মন্তব্য করে ঘটনাটিকে বিদ্রূপাত্মক হিসেবেও দেখছেন।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট