1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দলিল লেখক সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফতুল্লা দলিল লেখক সমিতিতে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় ফতুল্লা সাব-রেজিস্টী অফিসের দলিল লেখকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কয়েকজন সদস্যকে সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, যেসব সদস্য নির্বাচন দাবি করে গ্রুপে বার্তা দিয়েছিলেন, তাদেরই গ্রুপ থেকে রিমুভ করা হয়।

একাধিক দলিল লেখক জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সমিতির ভেতরে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে সেই বিরোধ প্রকাশ্যে রূপ নেয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হঠাৎ করেই গ্রুপ থেকে প্রতিবাদী সদস্যদের গ্রুপ থেকে বাদ দেয়ার মাধ্যমে পদক্ষেপ নিতে শুরু করেছেন।
রফিকুল ইসলামের ভগ্নীপতি মো: ছানাউল্লাহ দাবি করেন, সমিতিতে কার্যত তিন সদস্যের একটি প্রভাবশালী কমিটি রয়েছে, যেখানে মো. রফিকুল ইসলাম প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন। তার ভাষ্যমতে, “সমিতির অধিকাংশ সিদ্ধান্ত এককভাবে রফিকুল ইসলামই নিয়ন্ত্রণ করেন, এবং কেউ তার কর্তৃত্বে চ্যালেঞ্জ করলে তিনি তা মেনে নেন না।”
ঘটনাটি নিয়ে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল।
এ বিষয়ে মো. রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানায়,, ফতুল্লা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতিতে বিগত সময়ে সরাসরি ভোটারদের ভোটের মাধ্যমে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বরং সব সময়ই রফিকুল ইসলামের নেতৃত্বে সিলেকশনের মাধ্যমে পকেট কমিটির মাধ্যমে কমিটি গঠন করে চলছে। এর ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ টানাপোড়েন আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এমতাবস্থায় রেজিষ্ট্রেশন কমপ্লেক্সের আওতাধীন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ জেলার বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোন অবস্থায় রফিকুল ইসলাম গং স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে সাধারন সদস্যদের হুমকি দিয়ে পূনরায় সিলেকশন ও পকেট কমিটি না করতে পারে।
উল্লেখ্য, রফিকুল ইসলাম বিগত আওয়ামী সরকারের সময়ে গডফাদার শামীম ওসমান, আজমেরী ওসমান এবং অয়ন ওসমানকে ম্যানেজ করে একচ্ছত্র ক্ষমতার দাপট দেখিয়েছে। গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে ম্যানেজ করে পূনরায় প্রভাববিস্তার শুরু করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট