1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের একটা দল গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেন—মোঃ কালু হোসেন (৪৫) ও জহিরুল ইসলাম (৪০)। তারা উভয়েই আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকার বাসিন্দা।

পরে তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট