1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিতাইগঞ্জে চুরি করতে না পেরে একটি লাইটার জাহাজে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। এতে জাহাজের অন্তত ৮ জন আহত হন। সোমবার (৬ এপ্রিল) রাতে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে বালুর ঘাটে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নুর মোহাম্মদ-২ লাইটার জাহাজের সুকানি মো. রেজাউল চৌধুরী বাদী হয়ে নলুয়াপাড়ার শুভ (২৫), রনি (২৬) ও সিয়াম (২৫) নামে তিনজন এবং অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা ৭টায় জাহাজে কর্মরত গ্রীজার মো. সুমন জাহাজ থেকে নেমে ফোনে কথা বলছিলেন। এ সময় তিনজন তার ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। তখন জাহাজের অন্যান্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। রাত ৯টায় তারা আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তাদের প্রতিহত করার এক পর্যায়ে একজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

এরপর সাড়ে ৯টায় অভিযুক্তসহ ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে আবারও হামলা করে এবং জাহাজের কর্মচারীদের কুপিয়ে জখম করে জাহাজে থাকা দুই লাখ ২৫ হাজার টাকা লুট করে। এ সময় পাশের জাহাজের লোকজন ডাক-চিৎকারে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় জাহাজের লস্কর সামিউল, ড্রাইভার মো. কামাল ও বাদীসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “এ ঘটনায় বিধান (১৮) নামে স্থানীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট