1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হয়েছে। এ সময় দুʼটি শিল্প ও কয়েকটি আবাসিক সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা নেতৃত্ব দেন।

তিতাস গ্যাস কোম্পানি ও পুলিশ সদস্যরা এতে সহযোগিতা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পাগলার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামে এক ব্যক্তি আটটি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন নষ্ট করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

একই অভিযানে উত্তর ভূইগড় এলাকায় অবস্থিত বন্ধন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস-এ অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে পরিদর্শন করা হয়। সেখানে অবৈধ সংযোগের অস্তিত্ব পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে উৎস লাইন বন্ধ করা হয়।

এছাড়া নিউ হাজীগঞ্জ এলাকায় নূর এন্টারপ্রাইজে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া গেলেও সংযোগের উৎস শনাক্ত করা যায়নি। তবে পাশ্ববর্তী এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট