1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত-এর ব্যবহৃত ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি বাসার পার্কিংয়ে রাখা ছিল।

মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশের বাসায় ভাড়া থাকেন। বাসার নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেলটি রাখা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, “মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট