1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিতর্কিতদের মঞ্চে নতুন সমীকরণ অমল পোদ্দার ! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিতর্কিতদের মঞ্চে নতুন সমীকরণ অমল পোদ্দার !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে নানা বিতর্কে আলোচিত এম এ হাতেম আবারও সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

৫ এপ্রিল (রোববার) বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর কিছু ধারা শিল্পবান্ধব করার দাবিতে রাজধানীর বাংলা মোটরে বিকেএমইএ-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে ক্রমবর্ধমান বিতর্ক এড়াতে এবার ঢাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তবে এতে উপস্থিত ব্যক্তিদের ঘিরে আরও প্রশ্ন উঠেছে। বিশেষ করে, আলোচিত ব্যবসায়ী অমল পোদ্দারের উপস্থিতি নানা মহলে নতুন করে গুঞ্জনের সৃষ্টি করেছে।

বিভিন্ন মহলে অমল পোদ্দারকে ঘিরে আর্থিক অনিয়ম, পারিবারিক দ্বন্দ্ব, কেলেংকারী এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

গোয়েন্দা সংস্থার একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, এম এ হাতেম ও অমল পোদ্দারের সাম্প্রতিক তৎপরতা এবং তাদের ঘনিষ্ঠতার বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

বিশেষ করে, তাদের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমানের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

বিকেএমইএ এর চরমভাবে বিতর্কিত এম এ হাতেম এবার নতুন চক্করে মাঠে নেমেছে। পর্দার আড়ালে থেকে ৫ ই আগস্টের পর নিজেকে আড়াল করে রাখেন অমল পোদ্দার।

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অমল পোদ্দার শশুর কালাচাৃঁন সাহা ওই স্ত্রী মনি সাহার বদৌলাতে বিশাল ধনসম্পত্তির মালিক হলেও কুটকৌশলে চরমভাবে পারদর্শী এই আমল পোদ্দার বরাবরই শামীম ওসমানের পরামর্শে সকল ধরনের অপকর্ম চালিয়ে আসছে। অত্যন্ত কৌশলে নারায়ণগঞ্জের রাজনীতি ও ব্যবসায়িক অবস্থা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বিদেশে লোক পাঠিয়ে শামীম ওসমানের প্রেসক্রিপশন এনে সেই মোতাবেক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অমল পোদ্দার ও হাতেম।

এছাড়া, অভিযোগ রয়েছে—এই চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিদেশ সংযোগ, আর্থিক লেনদেন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়েও গোয়েন্দারা খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এদিকে, পুরো ঘটনাকে ঘিরে নারায়ণগঞ্জে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

অনেকেই মনে করছেন, বিতর্কিত ব্যক্তিদের ঘিরে এমন কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।

(অমল পোদ্দার এর নানা কেলেঙ্কারির বিস্তারিত রেকর্ডিং সংরক্ষিত রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট