1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মার্কিন চুক্তি বাতিলের দাবিতে যুক্তফ্রন্টের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফতুল্লায় ১ কেজি গাঁজাসহ নাজমুল গ্রেফতার বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত ৭ দফা দাবির পক্ষে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ মার্কিন চুক্তি বাতিলের দাবিতে যুক্তফ্রন্টের বিক্ষোভ নিম্নমানের স্বাস্থ্যসেবা, রোগীর জীবনে ঝুঁকি : হাসপাতাল-ল্যাবে জরিমানা ৫ লাখ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি: যুবলীগ নেতার স্থায়ী জামিনে আপত্তি ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে যুক্তফ্রন্টের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে এ চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার (৬ এপ্রিল) বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান, বাংলাদেশের সমাজতান্দ্রিক দল বাসদ নারায়গঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, সিপিবির নেতা ইকবাল হোসেন, বাংলাদেশ জাসদ জেলার দপ্তর সম্পাদক আতাউর রহমান।

বক্তারা বলেন, জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশকে মার্কিন ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, যেখানে বাংলাদেশ পাবে মাত্র ১,৬৩৮টি পণ্যে সুবিধা। সিপিডির হিসাবে এর ফলে বাংলাদেশ বার্ষিক ১,৩২৭ কোটি টাকার আমদানি-শুল্ক রাজস্ব হারাবে। গম, তুলা, রাসায়নিক ও শিল্প পণ্য, এলএনজি, প্রতিরক্ষা সামগ্রীসহ বিভিন্ন পণ্য সামগ্রী মার্কিনীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হবে।”

“নির্বাচনের মাত্র ৬০ ঘণ্টা আগে, ৯ ফেব্রুয়ারি মার্কিন বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার থেকে ৪৫ হাজার কোটি টাকা। উন্মুক্ত দরপত্র ছাড়া এভাবে হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় চুক্তি করা আইনের সরাসরি লঙ্ঘন। এই চুক্তি শুধু বাণিজ্যিক নয়, এটি একটি কৌশলগত অধীনতার দলিল।”

এ চুক্তি বাস্তবায়নের নেপথ্যে তৎকালীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ছিলেন বলেও উল্লেখ করেন বক্তারা।

তারা বলেন, “খলিলুর রহমান দাবি করেছেন যে, নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলেই এই চুক্তি করা হয়েছে অর্থাৎ বিএনপি ও জামায়াত এই দেশবিক্রির বিষয়ে সম্মতি দিয়েছিল। তাই বিএনপি সরকারকে অবিলম্বে এই চুক্তি বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। বিএনপি-জামাতের শীর্ষ নেতাদের সাথে মার্কিন প্রতিনিধির কথা বলা মানে জনগণের সম্মতি নয়। সাংবিধানিক নীতি অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব সংক্রান্ত যে কোনো চুক্তি সংসদে অনুমোদিত হতে হয়, এই চুক্তিতে তা হয়নি।”

নেতারা বলেন, “গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে- এই সাম্রাজ্যবাদী চুক্তি বহাল রেখে বিএনপি সরকার যদি মার্কিন মনিবদের সন্তুষ্ট রাখার নীতিতে অটল থাকে, তাহলে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। শ্রমিক, কৃষক, ছাত্র ও প্রগতিশীল শক্তির সমন্বয়ে এই আন্দোলন একটি জাতীয় গণ-প্রতিরোধে পরিণত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট