1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফতুল্লায় ১ কেজি গাঁজাসহ নাজমুল গ্রেফতার বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত ৭ দফা দাবির পক্ষে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ মার্কিন চুক্তি বাতিলের দাবিতে যুক্তফ্রন্টের বিক্ষোভ নিম্নমানের স্বাস্থ্যসেবা, রোগীর জীবনে ঝুঁকি : হাসপাতাল-ল্যাবে জরিমানা ৫ লাখ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি: যুবলীগ নেতার স্থায়ী জামিনে আপত্তি ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ২ চুন ফ্যাক্টরি ও প্রায় ১০০ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, প্রথমে দুই ভাট্টি বিশিষ্ট চুন ফ্যাক্টরি ও আশেপাশের আবাসিক এলাকার প্রায় ১০০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পৃথক ২টি মামলার মাধ্যমে মোট ২৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দ্বিতীয় অভিযানে চার ভাট্টি বিশিষ্ট চুন ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে এবং এক্সকাভেটর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুনের সব ভাট্টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই মাধ্যমে মোট ৮,০০০ ঘনফুট/ঘন্টা লোডের অবৈধ সংযোগ বন্ধ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

জেলা প্রশাসক কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে বন্দর এলাকায় আইনানুগ গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট