1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ১ কেজি গাঁজাসহ নাজমুল গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফতুল্লায় ১ কেজি গাঁজাসহ নাজমুল গ্রেফতার বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত ৭ দফা দাবির পক্ষে ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ মার্কিন চুক্তি বাতিলের দাবিতে যুক্তফ্রন্টের বিক্ষোভ নিম্নমানের স্বাস্থ্যসেবা, রোগীর জীবনে ঝুঁকি : হাসপাতাল-ল্যাবে জরিমানা ৫ লাখ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি: যুবলীগ নেতার স্থায়ী জামিনে আপত্তি ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই

ফতুল্লায় ১ কেজি গাঁজাসহ নাজমুল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে জেলার ফতুল্লা মডেল থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে মোঃ নাজমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩৬০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন প্রায় ১ কেজি, উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল হোসেন ফতুল্লা থানার আনন্দনগর সুগন্ধা মসজিদ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আশরাফুল ইসলাম রাশেদ এবং মাতা মৃত নাজমা বেগম।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট