1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিম্নমানের স্বাস্থ্যসেবা, রোগীর জীবনে ঝুঁকি : হাসপাতাল-ল্যাবে জরিমানা ৫ লাখ জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি: যুবলীগ নেতার স্থায়ী জামিনে আপত্তি ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জনে আপত্তিকর অবস্থায় তরুনীসহ দুই বখাটে কট, জনতার গণধোলাই কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞার নারীর লাশ উদ্ধার ‎ফতুল্লায় গুম হওয়া শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার বিতর্কিতদের মঞ্চে নতুন সমীকরণ অমল পোদ্দার ! বন্দরে নারীসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানের অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

ফতুল্লায় নিখোঁজের একদিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত শিশুটির নাম সৈকত।

সে গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরে আজ সোমবার (৬ এপ্রিল) সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের গলা কাটা অবস্থায় মরদেহ পাওয়া যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট