যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় বন্দর থানার ফুলহর মাজার বাড়ী ও রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন জনির দোকানের পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের ফুলহর এলাকার মৃত তাহের আলী মেয়ে ও উল্লেখিত এলাকার রহিম উদ্দিন মিয়ার স্ত্রী নূর জাহান (৫০) ও অপরধৃত মাদক বব্যবসায়ী রিসান বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৬(৪)২৬ ও ৮(৪)২৬।
ওই সময় পুলিশ গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগমের কাছ থেকে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও অপর মাদক ব্যবসায়ী রিসানের কাছ থেকে ১৩০ পুড়িয়া বা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত