1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় জেলা সভাপতি সাইদুর রহমানের উপস্থিতিতে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা সংস্কারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সভায় শাহিন মৃধাকে আহ্বায়ক এবং তায়েব হাসান তাজবিরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত আহ্বায়ক শাহিন মৃধা বলেন, বিগত দিনের সন্ত্রাস ও দখলদারিত্বের ছাত্র রাজনীতির বিপরীতে শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার নতুন ধারা তৈরি করতে চায় সংগঠনটি।

তিনি বলেন, শিক্ষার সমান অধিকার কোনো করুণা নয়, বরং এটি প্রতিটি শিক্ষার্থীর সাংবিধানিক অধিকার। বর্তমান শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কার এবং বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য স্বার্থ রক্ষা, শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটি কাজ করবে।

সদস্য সচিব তায়েব হাসান তাজবির বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার জরুরি। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার্থীদের সংগঠিত করে শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পাঠচক্র বিষয়ক সদস্য মো. সাফিন, প্রচার বিষয়ক সদস্য সিয়াম, অর্থ বিষয়ক সদস্য রাকিবুল ইসলাম রাফি, দপ্তর বিষয়ক সদস্য আশরাফুল, সদস্য আসরাফুজ্জামান মাসুম। এছাড়া চারটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে, যা পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট