1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় ১৬ মাস পর অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ পাওয়ার পর গত বুধবার রাতে আড়াইহাজার থানায় এজাহার দায়ের করা হয়।

এ মামলায় গ্রেপ্তার হয়েছেন নিহতের স্বামী সুমন মিয়া। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুমন আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকার নাজমা আক্তার তার মেয়ে জিদনী আক্তার (২৩) হত্যার অভিযোগে আটজনকে আসামি করেছেন।

আসামিরা হলেন—সুমন মিয়া (৩২), তাঁর মা রুপালী বেগম (৫৫), বাবা আব্দুল হান্নান হানু (৬৪), বোন সুমনা আক্তার (২৬) ও সিমা আক্তার (২৪), আত্মীয়া রোকসানা আক্তার (৩৯), সাকিব (১৯) এবং মাইনুল হক (২৮)।

এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৭ জুলাই পারিবারিকভাবে জিদনীর সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বিভিন্ন সময়ে নগদ টাকা ও গরুসহ উপঢৌকন দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাতে আসামিরা একত্র হয়ে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমন জিদনীর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন এবং অন্য আসামিরা এতে সহায়তা করেন। পরে ঘটনাটি গোপন রাখতে ভোরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার হত্যা মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়।

পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে মামলাটি হত্যা হিসেবে রূপান্তর করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট