যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদরে লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” ও “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণভাবে সেবা দিচ্ছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত