যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কাঞ্চন এলাকায় অবস্থিত টি এম মাস্টার ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যারেলে তেল বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান, পূর্বাচল রাজস্ব সার্কেল, রূপগঞ্জ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত