1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া

ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজ্জাক (৫০) ও তার ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এসময় রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট