1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট' অত:পর মুচলেকায় মুক্ত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অভাবের তাড়নায় সইতে না পেরে নবজাতক কন্যা সন্তানকে প্ল্যাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে রাখার চেষ্টা করেছেন এক দম্পতি। বিষয়টি জানাজানি হবার পর পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে ওই দম্পতি মুচলেকা দিলে শিশু কন্যাকে আবারও তাদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বন্দর থানার বক্তারকান্দী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এলাকাবাসী। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ আসে।

বন্দর থানা পুলিশ বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে খবর পেয়ে সমাজসেবা অফিসার মো. ফয়সাল দ্রুত থানায় এসে মা ও বাবার কাছ থেকে তাদের বক্তব্য শুনে মুচলেকা নিয়ে উদ্ধার করা নবজাতক শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, ওই শিশুটির বাবা আব্দুল হক ও মা রাহেনা বেগম। তারা রংপুর জেলার স্থায়ী বাসিন্দা। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে আরো তিনটি সন্তান রয়েছে। রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক প্রতিবন্ধিতা নিয়েও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

তারা থাকেন বন্দরের বক্তারকান্দী এলাকার মোজাম্মেল মিয়ার ভাড়াবাড়িতে। বৃহস্পতিবার রাত ২টায় এ বাড়িতেই রাহেনা বেগম এক কন্যা সন্তানের জন্ম দেন। অভাবের তাড়না সইতে না পেরে বৃহস্পতিবার সকাল সাতটায় মা তার নবজাতক সন্তানকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী বিষয়টি দেখতে পায়। পরে এলাকাবাসী প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটি উদ্ধার করে জরুরী সেবা ৯৯৯ বন্দর থানা পুলিশকে অবগত করে।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফয়সাল জানান, মুচলেকা নিয়ে দুপুরে তার পিতা- মাতার কাছে নবজাতককে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট