1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হামে রূপগঞ্জে ২ শিশুর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

হামে রূপগঞ্জে ২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। মারা যাওয়া এ দুই শিশু রাজধানীর পৃথক দু’টি হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান।

সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, গত ২৪ মার্চ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিয়ান ইসলাম রাইয়ান। দুই বছর বয়সী রাইয়ান রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বারৈপাড়া এলাকার মো. রকির ছেলে।

এর পাঁচদিন আগে গত ১৯ মার্চ ঢাকার মহাখালী উদরাময় হাসপাতালে মারা যায় এক বছর বয়সী নুহাশ। তার বাড়ি একই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায়।

তবে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত হাম আক্রান্ত কোনো শিশু শনাক্ত হয়নি বলে জানিয়েছেন নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার আনা এক শিশুর লক্ষণ দেখা গেলেও তা পরীক্ষায় শনাক্ত হয়নি।

হাম নিয়ে অভিভাবকদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডা. নাফিয়া বলেন, লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে যথাযথ চিকিৎসা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট