যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিধবার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মার্চ) ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বরপা কেরাম বোর্ডের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিধবা নারী মনোয়ারা বেগমের বসতবাড়ি পুড়ে যায়। গুরুতর দগ্ধ হন তার ছেলে আনোয়ার হোসেন। আনোয়ারের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। আনোয়ার হোসেন বরপা কেরাম বোর্ডের মোড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি মিতালি পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়ার পর থেকে আনোয়ার হোসেন ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোররাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত