
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় কিশোরীর কথিত প্রেমিক রিফাত (২১) ও তার সহযোগী রোমানকে আসামি করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে রিফাতের সঙ্গে কিশোরীর পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে রিফাত দেখা করার কথা বলে তাকে বন্দরে আসতে বলে এবং ভাড়া বাবদ বিকাশে ৫০০ টাকা পাঠায়।
গত রোববার (২৯ মার্চ) সকালে কিশোরী কাউকে না জানিয়ে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এসে রিফাতের সঙ্গে দেখা করে। পরে বিকেলে নবীগঞ্জ কদমরসুল এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে রিফাত ও তার সহযোগী রোমান জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, “ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”