1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী রহমতুল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক তোফাজ্জল চৌধুরী, ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, সেলিম চৌধুরি, শরিফুল ইসলাম চৌধুরী, হাসান মাহমুদ পলাশ।

এছাড়া উপস্থিত ছিলেন— মো. জাকির হোসেন, সালাউদ্দিন, এস এম সাত্তার, মোহাম্মদ আলী, রতন, আব্দুল কাদের, দিপু চৌধুরীসহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, দোকান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ফতুল্লা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাজারের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।

শেষে বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট