1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় তার কার্যালয়ে হামলা ও তার স্বজনদের মারধর করা হয়েছে।

এতে অন্তত পাঁচজন আহত হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দোলন। তিনি ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এতে তারা হুমকি দিয়ে সরে যায়।

এর জেরে একই দিন বিকেল ৫টার দিকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলাকারীরা ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা স্থানীয় সাংসদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ছবি ও ব্যানার-ফেস্টুনও ভাঙচুর করে। পরে তারা মো. লুতফর রহমান ভূইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ সময় বাধা দিতে এগিয়ে এলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূইয়া (৫৭) ও জাকারিয়া ভূইয়াকে (৪৩) বেধড়ক পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতা দোলন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। একই ঘটনার পর এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট