1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজার থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই মন্দির ভিত্তিক একটি অনুষ্ঠানে ডিসি’র পাশে স্বেরাচারী দোসর দীলিপ মন্ডল, সর্বত্র সমালোচনার ঝড়! হাম হলে আতষ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা’র পরামর্শ দিলেন এমপি দিপু ভূইয়া শীতলক্ষ্যা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু রূপগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ ওয়াসিম গ্রেফতার নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দুই চিকিৎসা সেবা প্রতিষ্টানকে জরিমানা ফতুল্লা বাজারে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ

আড়াইহাজার থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এসআই জহিরুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, থানায় এসে নিজের বিরুদ্ধে মামলা থাকার খবর পেয়ে কৌশলে পালিয়ে যাওয়া এক আসামির ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়। পরে অবশ্য ওই আসামিকে কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় এলে জানতে পারেন, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ সময় তিনি থানা থেকে বের হয়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে।

পরে মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ইসমাইল খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গত রোববার (২৯ মার্চ) ১৩ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ইসমাইল ৫ নম্বর আসামি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট