প্রেস বিজ্ঞপ্তিঃ
ফতুল্লাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নজরুল ইসলাম সুজন।
সাংবাদিক নজরুল ইসলাম সুজন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলো ফতুল্লা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য।
শুক্রবার (২০ মার্চ) তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি- তা যেন ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।
মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লার সকল গণমাধ্যম কর্মীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত