1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নূরে ইয়াছিন নোবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শুক্রবার (১৪ মার্চ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘটিত জনসম্পৃক্ত আন্দোলন ঘিরে স্থানীয় বাসিন্দাদের নানাভাবে হয়রানি করার অভিযোগ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে।

এ অবস্থায় সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ মার্চ রোববার বিকেল ৩টায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট