যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের বন্দরে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাদেরিয়া ভান্ডার সিরাজ শাহের আস্তানা’র উদ্যোগে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় সাড়ে ৬ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শামীম সিরাজ শাহ আল কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি,ইফতি সিরাজ শাহ,মারুফ সিরাজ শাহ, ফারুক সিরাজ শাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। কাদেরিয়া ভান্ডার সিরাজ শাহের আস্তানা দীর্ঘ দিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতি বছরই ঈদুল ফিতর উপলক্ষে এই আস্তানা থেকে বিপুল সংখ্যক মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত