যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে আলোকসজ্জ্বায় ঘেরা সুনিবিড় পরিবেশে ইফতার করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা।
আনন্দঘন এ ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠন- দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশীপুরের কৃতি সন্তান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রভোস্ট প্রফেসর ড. মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাদেকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জাতীয় যুবশক্তির সংগঠক জাবেদ আলম।
এতে সঞ্চালনা করেন এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নিলয় হোসেন।
প্রতিষ্ঠান প্রধান আলেয়া বেগমের সভাপতিত্বে এ সময় আমিন্ত্রত অতিথিদের পাশাপাশি শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলজীবনের স্মৃতিচারণ করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, গতবছরের মতো এবারও প্রাক্তন শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠনের উদ্যোগে এ আয়োজন। সকল ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। সাবেক সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেছেন। সকলের সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে আয়োজন সম্পন্ন হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত