1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হিরোইচি শুক্কু গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে হিরোইচি শুক্কু গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া হেরোইনসহ চিহ্নিত মাদক সম্রাট শুক্কুর (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) ভোর সোয়া ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মাদক সম্রাট শুক্কুর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার কুখ্যাত মাদক কারবারি হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক ফারুক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৩)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক সম্রাট শুক্কুর দীর্ঘ দিন ধরে ইস্পাহানী এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট