1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যৌতুকের দাবিতে স্ত্রীর গলায় স্বামীর ছুরিকাঘাত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে যৌতুকের দাবিতে স্ত্রীর গলায় স্বামীর ছুরিকাঘাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে পষাণ্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ উঠেছে। আহত গৃহবধূর নাম কাজল আক্তার (১৯)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী আলমগীর খান ও শাশুড়ি রেহেনা বেগমকে আসামি করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে। এক সন্তানের জননী কাজল পটুয়াখালী সদর থানার তারঘাট হাজীবাড়ি এলাকার লিটন হাওলাদারের মেয়ে। এর আগে গত বুধবার রাতে বন্দর স্কুলঘাট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ বছর পূর্বে কাজলের সঙ্গে বন্দর স্কুলঘাট এলাকার ভাড়াটিয়া মৃত আমজাত খানের ছেলে আলমগীর খানের ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সন্তান জন্মের পর থেকে শাশুড়ি রেহেনা বেগম ও স্বামী তার ভরণ-পোষণ না দিয়ে উল্টো শারীরিক মানসিক নির্যাতন করতো। গৃহবধূ নিরুপায় হয়ে পেটের দায়ে শহরে ফেরি করে কলম খাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। গত বুধবার রাতে গৃহবধূ ও তার সন্তানকে নিয়ে দেখা করতে যায় কাজল। এসময় শাশুড়ি ক্ষিপ্ত হয়ে কাজলকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গৃহবধূর গলায় ছুরিকাঘাতের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট