যুগের নারায়ণগঞ্জ:
সম্প্রতি দি নিউজ এক্সপ্রেস নামক ফেসবুক পেজ থেকে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আহ্বায়ক কমিটির সদস্য রূপমকে জড়িয়ে পরিকল্পতে ভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তাৎক্ষনিক এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন।
প্রেরিত এক ভিডিও বার্তায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রূপম দাবি করেন, তার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের লেবাসধারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ প্রচার শুরু করেছেন। বিসিকের তার লুটপাটের সাথে তিনি কিংবা ছাত্রদল নেতা আল আমিন কখনোই জড়িত ছিলেন না। আর এতে তাদের জনপ্রিয়তারও কোন ঘাটতি হবে না।
তিনি অভিযোগ করে বলেন, অসভ্য এবং কিছু জারজ সন্তানরা এ সমস্ত প্রোপাগান্ডা অক্ষাত কিছু ফেসবুক পেজ থেকে কত কয়েক দিন ধরেই অপপ্রচার চালানো হচ্ছে, যা কিনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে, এ ধরনের মিথ্যা বানোয়াট অপ-প্রচারের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে আমি চ্যালেন্জ করে বলছি, ফতুল্লার বিসিক ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশের তার লুটপাটের সাথে আমাদের জড়িত থাকার প্রমান যদি কেউ দিতে পারে, তাহলে যে শাস্তি দিবে তা মাথা পেতে নিব অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
ফেসবুক পেইজ দ্যা নিউজ এক্সপ্রেস নামক ফেসবুক পেজের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন বলে স্বেচ্ছােসেবকদল নেতা রূপম এবং ছাত্রদল নেতা আল আমিন নিশ্চিত করেছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত