1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সড়ক দুর্ঘটনায় আহত অটোচালককে রিকশা কিনে দিলেন এমপি মান্নান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সড়ক দুর্ঘটনায় আহত অটোচালককে রিকশা কিনে দিলেন এমপি মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোরিকশাচালক শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক বছর ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার খোঁজখবর নেওয়া, চিকিৎসা ব্যয় বহন এবং পরিবারের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সে সময় তিনি আশ্বাস দিয়েছিলেন—শাহাদাত সুস্থ হয়ে উঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহাদাতের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। এমপি মান্নানের পক্ষে অটোরিকশার চাবি আনুষ্ঠানিকভাবে শাহাদাতের হাতে তুলে দেন তার রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী, উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মছলন্দপুর গ্রামের যুবসমাজ।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার পর তিনি ও তার পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন। এমপি মান্নানের সহায়তায় চিকিৎসা নিতে পেরেছেন এবং এখন নতুন করে কাজ শুরু করার সুযোগ পেয়েছেন। এতে তার পরিবার নতুন আশার আলো দেখছে।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এমপি মান্নান শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকেন না; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট