যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মিরের টেক বাজার এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুইজনকে প্রথমে আটক করে। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. আল আমিন (২৫), এবং বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্ধির পার এলাকার বাসিন্দা মৃত মাহিম মিয়ার ছেলে মো. সোহান (২৩)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত