যুগের নারায়ণগঞ্জ:
শহীদ শরিফ ওসমান বিন হাদি-এর দ্রুত বিচারের দাবিতে এবং তার আত্মার মাগফেরাত কামনায় চাষাঢ়ায় সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে যুব সমাজ ও বন্ধু মহল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশেপাশের পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সমর্থক মো. রাকিব মোল্লা, মোরছালিন ডালি, জুয়েল তালুকদার, মো. হৃদয়, মো. রিংকু, মো. পায়েল প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ওসমান হাদি-এর মতো মানুষকে হত্যা করা হলেও এখনও হত্যার বিচারের কোন কার্যক্রম হয়নি।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, হাদি ভাইয়ের হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং খুনি যদি দেশে বা বিদেশে থাকে, তাকে দেশের মাঠিতে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।
বক্তারা আরও বলেন, “যদি হাদির হত্যার বিচার কার্যকর হয়, তাহলে দেশে কেউ খুনের সাহস করবে না। ধর্ষকের বিচারও প্রকাশ্যে হলে দেশের মানুষ আর নির্যাতনের শিকার হবে না।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত