1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ জনকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ জনকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।

অভিযান চলাকালে কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে অভিযান চালানো হয়।

এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ও (ঙ) ধারায় দায়ের করা দুইটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের বাজার তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট