1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হুমকির প্রতিবাদে ক্যাবের স্মারকলিপি প্রদান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

হুমকির প্রতিবাদে ক্যাবের স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাজারে তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকি প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কমিটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, সদস্য মোশতাক আহমেদ শাওন, সদর উপজেলা কমিটির সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান এবং আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি ঢাকায় পরিচালিত একটি অভিযানে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

ক্যাব মনে করে, এ ধরনের পরিস্থিতি যাতে নারায়ণগঞ্জ জেলায় কোনোভাবেই সৃষ্টি না হয়, সে জন্য আগাম ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রম নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকরভাবে পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে।

এমতাবস্থায় স্মারকলিপিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়—বাজার তদারকিমূলক অভিযানের সময় কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সরকারি কাজে বাধা প্রদান, ব্যবসায়ীদের উসকানি দেওয়া কিংবা দোকানপাট বন্ধের মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।

ক্যাবের দাবিসমূহ: বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে। অভিযানে বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করতে হবে। ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ঢাকায় সংঘটিত অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ক্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের সময়োপযোগী ও কার্যকর উদ্যোগে নারায়ণগঞ্জে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট