1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে-এমপি দিপু ভূইয়া - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে-এমপি দিপু ভূইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ছোট ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হলেও বড় আমদানিকারকদের গুদাম তদারকি করা হয় না। প্রশাসনের কাছে দাবি—সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিকেএমইএ ও চেম্বারের উদ্যোগে যানজট নিরসনে ১০০ জন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। প্রয়োজনে আরও স্বেচ্ছাসেবক যুক্ত করা হবে। ব্যবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক অবদানের তুলনায় এখানে অনেক আগেই একটি মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল। জেলায় শিল্পপ্রতিষ্ঠান ও মার্কেটের সংখ্যা বেশি হলেও ফায়ার স্টেশনের সংখ্যা খুব কম। বড় দুর্ঘটনা ঘটলে ঢাকার সহায়তার ওপর নির্ভর করতে হয়।

যানজট নিরসনে বাসস্ট্যান্ড শহরের বাইরে সরানোর জন্য আগে জায়গা নির্ধারণ করা হলেও গণতান্ত্রিক সরকার না থাকায় তা বাস্তবায়ন হয়নি। বাসস্ট্যান্ডটি শহরের বাইরে নেওয়া গেলে যানজট অনেকটাই কমবে বলে তিনি জানান।

তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং এখানে এমপি হিসেবে দায়িত্বে আছেন অ্যাডভোকেট আবুল কালাম। সবাইকে নিয়ে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট